ভেষজ সুরক্ষা প্রকল্পের আওতায় চিলাখানা উচ্চ বিদ্যালয়ে ভেষজ উদ্ভিদ চাষ
দি নিউজ লায়নঃ বুধবার ভেষজ সুরক্ষা প্রকল্পের আওতায় কুচবিহার তুফানগঞ্জ মহকুমার চিলাখানা উচ্চ বিদ্যালয়ের বেশ কিছুটা জমিতে ভেষজ উদ্ভিদ চাষ এর উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলা প্রশাসন। প্রকল্পের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের ভেষজ উদ্ভিদ প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
গ্রামীণ হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র এলাকায় প্রাথমিকভাবে ভেষজ উদ্ভিদের বাগান তৈরি করা হবে। এই প্রকল্পটি গোটা রাজ্যের মধ্যে কোচবিহারে চালু করা হলো রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের উদ্যোগে। আমাদের পরিবেশে এমন অনেক ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ রয়েছে যাদের পরিচিতি আমরা সঠিকভাবে জানিনা। ছাত্র-ছাত্রীদের মধ্যে ভেষজ উদ্ভিদের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

Post a Comment