জঙ্গল থেকে উদ্ধার পুরোনো ৫০০টাকার নোট - The News Lion

জঙ্গল থেকে উদ্ধার পুরোনো ৫০০টাকার নোট

 


দি নিউজ লায়ন;  সোমবার একশো দিনের কাজ চলছিল দুর্গাপুরের সিজোনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনের জঙ্গলে।হটাৎই দুর্গাপুর নগর নিগমের একশো দিনের কর্মীরা দেখতে পান জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরোনো ৫০০টাকার নোট।বেশ কয়েকটি নোট ছেড়া অবস্থায় পড়েছিল।এরপর একশো দিনের কর্মীরা ডেকে পাঠান সুপারভাইজার বুলু খা কে।


পুলিশকে সাথে সাথে বিষয়টি জানানো হয়,এরপর ঘটনাস্থলে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ এসে পুরোনো ৫০০টাকা নোটগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রায় লক্ষাধিক টাকার ছেড়া নোট উদ্ধার হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।কিভাবে এই টাকা জঙ্গলের ভেতর চলে এল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর দুর্গাপুরে।_*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.