অনলাইনে 360 টাকা ফেরত পেতে গিয়ে খোয়া গেল এক লক্ষ 23 হাজার টাকা
দি নিউজ লায়নঃ অনলাইন প্রতারণার শিকার সোনারপুরের এক ব্যক্তি। অনলাইনে 360 টাকা ফেরত পেতে গিয়ে খোয়া গেল এক লক্ষ 23 হাজার টাকা। সোনাপুর থানায় অভিযোগ দায়ের। সোনারপুর বারেন্দ্র পাড়ার সন্দীপ পাল। সন্দীপ বাবু একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন । সন্দীপবাবু 11 জুলাই তারিখে অনলাইনে একটি গেঞ্জি ডেলিভারি নেওয়ার পর সেই গেঞ্জিটি ফেরত দিয়ে টাকা ফেরতের জন্য ওই অনলাইন সংস্থার কাস্টমার কেয়ার নাম্বার গুগল থেকে জোগাড় করেন।
তারপর গুগোল থেকে পাওয়া সেই নাম্বারে ফোন করেন, কিন্তু কোনমতে যোগাযোগ হয় না। ঘন্টা দুয়েক পরে একটি মোবাইল নাম্বার থেকে তার কাছে ফোন আসে। এর পরেই তাকে ইন্ডেক্স ব্যবহার করতে বলা হয় ও তার কাছ থেকে বারবার ওটিপি নেওয়া হয়m তারপরে তার অ্যাকাউন্ট থেকে কখনো 25,000 কখনো 46,000 কখনো 50,000 টাকা এইভাবে টাকা তুলে নেওয়া হয়।
প্রায় 1 লক্ষ 23 হাজার টাকা দফায় দফায় সোনারপুরের ওই ব্যক্তির এসবিআই ও সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। প্রতারিত ব্যক্তি সন্দীপ পাল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেনম ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Post a Comment