৭ বছরের বালিকার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে গ্রেফতার এক যুবক - The News Lion

৭ বছরের বালিকার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে গ্রেফতার এক যুবক

 


দি নিউজ লায়নঃ   ৭ বছরের বালিকার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম জিয়াউর রহমান শেখ ওরফে জিয়াউল। গলসি থানার খেতুড়া গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, বুধবার বেলা ৩টে নাগাদ ওই বালিকা পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে যায়। তাকে দেখতে পেয়ে জিয়াউর তার জন্য দেশলাই আনতে বলে। চকলেট কেনার জন্য বালিকাকে টাকা দেয়। দোকান থেকে কেনাকাটা সেরে সে জিয়াউরকে দেশলাই দিতে যায়।


 বালিকাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তার সঙ্গে জিয়াউর অশালীন আচরণ করে বলে অভিযোগ। সেই সময়ই দোকান থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন বালিকার বাবা। তাঁকে প্রতিবেশীরা জানান, জিয়াউর তাঁর মেয়েকে ঘরে নিয়ে গিয়েছে। এরপরই বালিকার বাবা জিয়াউরের ঘরে গিয়ে দরজায় ধাক্কা দেন। দরজা খুলে জিয়াউর বেরিয়ে আসে। বালিকাকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা। বাড়ি ফিরে ঘটনার কথা তার মাকে জানায় বালিকা। এরপরই তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।


 বুধবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে  গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে নাবালিকার বাবা থানায় অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি ও পকসো অ্যাক্টের ১০ ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে ২৮ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক সৈয়দ নেয়াজউদ্দিন আজাদ। 


গলসির পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বালিকার মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিস। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে বর্ধমানের সিজেএমকে বালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.