ডাকাতির আগে গ্রেপ্তার ৩ - The News Lion

ডাকাতির আগে গ্রেপ্তার ৩

 


দি নিউজ লায়নঃ  ডাকাতির আগে তিনজনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম বাপি দাস, সমীর দাস ও জয়নারায়ণ সাউ। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় জয়ের বাড়ি। বাকিদের বাড়ি বীরভূমের বোলপুর থানার লায়েকবাজারে। 


পুলিস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কয়েকজন গুসকরা মেলবন্ধন সেতুর কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই তিনজনকে ধরা হয়। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, নাইলনের দড়ি, তিন প্যাকেট লঙ্কাগুঁড়ো, জ্যাক ও ছেনি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের ব্যবহৃত একটি মোটরভ্যানও বা‌঩জেয়াপ্ত করা হয়েছে। 


ধৃতরা আশপাশের এলাকায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল বলে পুলিসের দাবি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৬ আগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.