বেশি চালাকরা সহজে জীবনসঙ্গী খুঁজে পান না, কি বলছে বিশেষজ্ঞরা
দি নিউজ লায়ন; আজকাল প্রেমের সম্পর্ক বেশিদিন টেকে না বলেই অনেকের মত। তবে এ বিষয় বিশেষজ্ঞরা সমীক্ষা করে দেখেছেন অতিরিক্ত চালাক বা বুদ্ধিমানরা সহজে প্রেমিকা বা জীবনসঙ্গী খুঁজে পান না। পেলেও তাঁদের সম্পর্ক বেশিদিন টেকে না। এর কারণ হিসেবে তাঁরা ব্যখ্যা করেছেন,
১। অতিরিক্ত চালাকরা একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনে অতিরিক্ত মানুষ যুক্ত হয়ে, তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, এটা অনেকেই মেনে নিতে পারেন না। তাই চট করে সম্পর্কে জড়াতে চান না বুদ্ধিমানরা।
২। চালাক বা বুদ্ধিমানেরা মনে মনে আসলে নরম হন। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় থেকে তাঁরা প্রেমে হ্যাঁ বলেন না। আবার কোনও প্রেমিকা থাকলে, তাঁকে প্রতিশ্রুতিও দেন না। যে কারণে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না তাঁদের।
৩। বুদ্ধিমানেরা নিজেদের কেরিয়ার নিয়ে বেশি ভাবেন। নিজের পায়ে দাঁড়ানো, পয়সা রোজগার করে বড়লোক হওয়া, সঞ্চয়, ধনসম্পদের মালিক হয়ে ওঠার স্বপ্ন থাকে চালাক ব্যক্তিদের। এই কারণে প্রেম বা বিয়ে নিয়ে তাঁরা অতিরিক্ত ভাবেন না।
৪। প্রেমিকার স্বভাব, আচরণ নিয়ে অতিরিক্ত চালাক ব্যক্তিরা বড্ড বেশি বিশ্লেষণ করেন। কোনটা খারাপ, কোনটা ভাল, কোনটা বদলানোর প্রয়োজন। অরূপ সবসময় নিজের শাসনে রাখেন প্রেমিকাকে। এই স্বভাব থেকেই তাঁদের সম্পর্ক টেকে না বেশিদিন।
৫। অতিরিক্ত চালাকরা নিজেদেরকে অতিরিক্ত সাহসী দেখালেও, মনে মনে এরা ভীষণ দিশেহারা এবং ভীতু। নিজের ক্ষেত্রে কী করা উচিত সেটা জানলেও, প্রেমের রীতিনীতি এরা ঠিক জানেন না বলেই অজান্তে আঘাত করে ফেলেন প্রেমিকাকে। য়ার তাই তাঁদের প্রেমে দীর্ঘস্থায়ী হয় না।

Post a Comment