সম্পত্তিগত বিবাদ, নিজের দিদিকে মাথায় ইটদিয়ে থেতলে খুন করল ভাই
দি নিউজ লায়নঃ সম্পত্তিগত বিবাদ,নিজের দিদিকে মাথায় ইটদিয়ে থেতলে খুন করল ভাই। দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অধীন স্টিল পার্কের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতের নাম নুপুর ঘোষ চ্যাটার্জী বলে জানা গেছে।
বছর ৪৬ র নুপুর চ্যাটার্জী হাওড়াতে থাকতেন,ভোটের আগে দুর্গাপুরে স্টিল পার্কে দাদার বাড়ীতে এসেছিলেন,আর এরপর থেকেই দীর্ঘদিনের সম্পত্তিগত বিবাদ ফের মাথা চাড়া দেয়,যার যবনিকা পড়ে রবিবার দুপুরে,এইদিন দু এক কথা হতে হতে ঝগড়া চরমে ওঠে,নুপুর দেবী বাড়ীর ছাদে উঠলে ঠিক সেইসময়,নুপুর চ্যাটার্জীর ভাই মলয় চ্যাটার্জী বাড়ীর ছাদে উঠে দিদিকে চেপে ধরে মাথায় ইটের আঘাত করতে শুরু করে,ঘটনাস্থলেই মৃত্যু হয় নুপুর ঘোষ চ্যাটার্জীর।
পাড়া পড়শিরা এই খবর জানতে পেরে পুলিশকে খবর দেয়,পুলিশ এসে অভিযুক্ত মলয় চ্যাটার্জীকে গ্রেপ্তার করে।মলয় চ্যাটার্জী দুর্গাপুরের বেসরকারী এক কলেজের কর্মী।গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত স্টিল পার্ক এলাকায়।মলয় চ্যাটার্জির প্রতিবেশীদের অভিযোগ এই খুনের নেপথ্যে মলয়ের স্ত্রী মৌমিতা চ্যাটার্জির প্ররোচনা ছিল।
কারন নূপুর তার মা এর সঙ্গে থাকত আর মলয় চ্যাটার্জি ও তার স্ত্রী একই ঘরে আলাদা থাকত আর সেই বাড়ি নিয়েই ভাই ও দিদির সংঘাত দীর্ঘদিন ধরে চলছিল।মৌমিতা চ্যাটার্জির অভিযোগ যে তার ননদের মোট ৪ বার বিয়ে হয়েছিল।প্রথম দুটি বিবাহ রেজিস্ট্রীকৃত হলেও শেষ দুটি সামাজিক বিবাহ হয়।নূপুরের বর্তমান স্বামী হাওড়ার বাসিন্দা বলেও জানায় মৌমিতাদেবী।এই ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের নিউটাউনশীপ থানার স্টিল পার্ক এলাকায়।

Post a Comment