নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ মিলল আমবাগানে - The News Lion

নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ মিলল আমবাগানে


 

দি নিউজ লায়নঃ    ধার দেওয়া ১০ লক্ষ টাকা আদায় করতে গিয়ে রাতভর নিখোঁজ এক ব্যবসায়ী। এরপরই সোমবার সকালে ওই ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি আম বাগান থেকে। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের আলাদিটোলা এলাকায় । বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরের একটি আমবাগান থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ । এদিকে মৃত ব্যবসায়ী পরিবারের অভিযোগ, এলাকার জাহিরুল শেখ নামে এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ওই ব্যবসায়ী। 


সেই টাকা রবিবার আদায় করতে যান তিনি। আর তারপরেই এই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, ওই ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় জাহিরুল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মোথাবাড়ি থানা এলাকা অভিযোগ দায়ের করেছেন মৃত ব্যবসায়ীর পরিবার। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম মনসুর আলী (৫৫)। তার পরিবারে রয়েছে স্ত্রী আমেনা বিবি, দুই ছেলে ও এক মেয়ে। 

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.