অমর কথাশিল্পীর নামে উলুবেড়িয়ায় মেডিকেল কলেজ - The News Lion

অমর কথাশিল্পীর নামে উলুবেড়িয়ায় মেডিকেল কলেজ

 


দি নিউজ লায়নঃ    বছর খানেক আগেই  উলুবেড়িয়ায় মেডিকেল কলেজের অনুমোদন মিলেছিল। বুধবার সেই প্রস্তাবিত মেডিকেল কলেজের নামকরণ হল। উলুবেড়িয়ার প্রস্তাবিত কলেজটি হচ্ছে তার নামকরণ করা হয়েছে অমর কথাশিল্পীর নামে। নতুন মেডিকেল কলেজের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগামী শিক্ষাবর্ষ থেকেই এই মেডিকেল কলেজ চালু হবে। শুক্রবার এক প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য হাসপাতালে আসার কথা।


         জানা গিয়েছে ২০ একর জমির উপর এই মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি নির্মিত হবে। এর মধ্যে উলুবেরিয়া মহাকুমা হাসপাতাল চত্বর এর পুরো প্রতিষ্ঠানটি করার পরিকল্পনা থাকলেও সেখানে এত পরিমান জায়গা নেই। সেখানে ১৫ একর জায়গা রয়েছে। সেটা নেওয়া হচ্ছে। আর বাকি৫ একর জায়গাটি নেওয়া হচ্ছে নিমদিঘি এলাকায় কৃষি দপ্তরের থাকা আর জমি।‌ প্রসঙ্গত উলুবেড়িয়া কলকাতার খুব কাছেই এবং যোগাযোগ ব্যবস্থাও উন্নত। এখানে বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের পাশাপাশি একটি সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে। তারপর আবার এই মেডিকেল কলেজ তৈরি হচ্ছে উলুবেড়িয়ায়। স্বভাবতই খুশির হাওয়া উলুবেড়িয়ায়।


অমর কথাশিল্পীর নামে মেডিকেল কলেজ তৈরি প্রসঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান উলুবেড়িয়ার একজন মানুষ হিসেবে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাটি মানুষের সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.