অলিম্পিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারতের নারী বাহিনী - The News Lion

অলিম্পিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারতের নারী বাহিনী

 


দি নিউজ লায়নঃ অলিম্পিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারতের নারী বাহিনী। ভারতের টেবিল টেনিস তারকা মনিকা বাতরা বিশ্ব 32 নম্বর মার্গারিটা পেসোতস্কার(ইউক্রেন) বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করে মহিলা একক তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন।  অপরদিকে, ভারতীয় বক্সিং লেজেন্ড ম্যারি কম (৫১ কেজি) মহিলা ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের ১এর  ১৬ রাউন্ডে  ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা গার্সিয়াকে হারিয়ে ওপেনিং রাউন্ডে জয়লাভ করলেন।  


 প্রত্যাশিত হিসাবে, ভারতীয় ব্যাডমিন্টন কুইন পিভি সিন্ধু সহজেই তার প্রথম টোকিও অলিম্পিকের ম্যাচ  ইসরায়েলের কেসনিয়া পোলিকার্পোভা বিরুদ্ধে  জিতেছেন। গ সিন্ধু খুব ঘাম না ঝড়িয়েই ইস্রায়েলের খেলোয়াড়কে পরাজিত করেছিলেন। সিন্ধু 21-7, 21-10 জিতেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.