শিলিগুড়িতে সিটি অটোচালকদের দাদাগিরীতে কয়েক ঘন্টা অবরুদ্ধ হিলকার্ট রোড - The News Lion

শিলিগুড়িতে সিটি অটোচালকদের দাদাগিরীতে কয়েক ঘন্টা অবরুদ্ধ হিলকার্ট রোড

 


দি নিউজ লায়নঃ  শিলিগুড়িতে সিটি অটোচালকদের দাদাগিরীতে কয়েক ঘন্টা অবরুদ্ধ হিলকার্ট রোড। রাস্তায় ওপর সারি সারি অটো দাঁড় করিয়ে যান চলাচল স্তব্ধ করে চালানো হলো বিক্ষোভ। ঘটনার সূত্রপাত সোমবার দুপুর, বিধানমার্কেট সংলগ্ন এলাকায় মাঝ রাস্তায় এক অটো চালক আইন ভেঙে অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো করতে লাগেন। তার সামনে আরও একটি টোটোও দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে রেষারেষিতেই মাঝ রাস্তায় অটো দাঁড় করিয়ে এমন বেআকেল্লা কান্ড  সিটি অটো চালকের বলে দাবি অটো চালকদের। 


আর এর জেরে চূড়ান্ত ব্যস্ততম সময়ে নিমেষে যানজটের সৃষ্টি হওয়ায় এক ট্র্যাফিক পুলিশকর্মী এসে সিটি অটোচালককে গাড়ি সরাতে বলেন। তবে এতে তেলে বেগুনে ফুঁটে ওঠেন চালক। গাড়ী সরাবার কথায়  পুলিশ কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চালক। সিটি অটো চালকদের অভিযোগ এরপর নাকি পুলিশ কর্মী ও ওই সিটি অটোচালকের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ কর্মীর মারে আহত হন সিটি অটো চালক বলেও অভিযোগ অটো চালকদের। অটোচালক অর্জুন বণিকের অভিযোগ চালক যাত্রী নামানোর জন্য গাড়ি দাঁড় করায়। পুলিশের তরফে গাড়িটি মাঝ রাস্তা থেকে সরিয়ে দাঁড় করানোর কথা বলা হয়।


 তবে সেখানে টোটো থাকায় গাড়ী চালক গাড়ি সরাতে না পারলে পুলিশ তার ওপর চড়াও হয়। এতে আহত হন অটোচালক। আর এরপরই শিলিগুড়ি এয়ারভিউমোড় থেকে সেবক মোড় পর্যন্ত শহরের কেন্দ্র হিলকার্ট রোডে পর পর সারিবন্ধ ভাবে সিটি অটো দাঁড় করিয়ে বিক্ষোভে নামে অটো চালকেরা। সমস্ত যানচলাচল অবরুদ্ধ করে কয়েক ঘন্টার জন্য জনজীবন স্তব্ধ করে বসেন তারা। চরম ভোগান্তির শিকার হতে হয় জন সাধারনকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কাবুতে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।


তাদের দাবি বহুদিন ধরেই শিলিগুড়ি শহরের মুখ্য সড়কগুলোতে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে তা সত্ত্বেও বহাল তবিয়তে চলছে সব রাস্তায় টোটো। পুলিশের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে টোটো চলাচল বন্ধ করতে হবে। নইলে দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সিটি অটোচালকদের জীবিকা নির্বাহ দুঃসহ হয়ে উঠছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ অটোচালকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে পরবর্তীতে এই পুরো বিষয় নিয়ে এডিসিপি ট্র্যাফিক আধিকারিক কে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.