৫ হাজার গাছ বসাচ্ছে উলুবেড়িয়া পুরসভা
দি নিউজ লায়নঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুরসভা এলাকায় ৫ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর অরণ্য সপ্তাহকে সামনে রেখে পুরসভার ৩২ টি ওয়ার্ডে এই গাছ লাগানো হবে। বিশেষ করে পুরসভার নদী তীরবর্তী ওয়ার্ডগুলির দিকে বাড়তি নজর দেওয়া হবে।
এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান প্রতিবছর পুরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানো হয়। যদিও এই বছর আমরা ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। তিনি জানান শুধু গাছ লাগানো নয় গাছ বাঁচানোর জন্য বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment