স্বর্ণ জিতলেন নোরা গিয়াকোভা
দি নিউজ লায়নঃ সবাইকে অবাক করে দিয়ে মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডেই স্বর্ণ জিতলেন নোরা গিয়াকোভা। টোকিও অলিম্পিকে সোমবার মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে জিতে স্বর্ণ জয় করেন। অবশ্য এই লড়াইয়ে ভুল করে ফেলেন নোরার প্রতিপক্ষ ফ্রান্সের সারাহ লিওনি কিসিক।
বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ বিজয়ী কসোভোর জুডোকা নোরাকে ২ মিনিট ৪৫ সেকেন্ডে মাথায় ডাইভ দিয়ে বসেন কিসিক। যেটা জুডোতে বড় ভুল। তাই নোরা গিয়াকোভাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে কসোভো আরেকটি স্বর্ণ জিতেছে। নোরার হাত ধরে এবার দ্বিতীয় স্বর্ণ জিতল কসোভো।

Post a Comment