পাবজি গেমের আড়ালে প্রতারণা চক্র! গ্রেফতার এক কলেজ ছাত্র
দি নিউজ লায়ন; পাবজি গেমের আড়ালে প্রতারণা চক্র! অনলাইনে 30 লক্ষ টাকা প্রতারণা। গ্রেফতার মালদার এক কলেজ ছাত্র। সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোট এলাকার এক ব্যবসায়ী তার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের কাছে। এরপরই তদন্তে নেমে পুলিশ মালদার বামনগোলার ওই যুবকের সন্ধান পাই। শনিবার পাঞ্জাব পুলিশ মালদায় আসে।
এরপর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বামনগোলা থানার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের খুটাদড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবককে আদালতের মাধ্যমে দশদিনের ট্রানজিট রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পাঞ্জাবে নিয়ে যাওয়ার কথা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শুভংকর দাস (২৩)।
তার বাড়ি পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী খুটদহ গ্রামে। কলেজের পড়া শেষ করেই বাড়িতেই গৃহশিক্ষকতা সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। আর তারপরে ওই যুবকের বিরুদ্ধে এই প্রতারণার ঘটনাটি উঠে আসে। যদিও ধৃতের মা সীমা ধর জানিয়েছেন, তিনি দুমাস আগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনেছিলেন। সেই মোবাইলে মাঝেমধ্যে তার ছেলে পাবজি গেম খেলতো এমনকি মোবাইলটি ছেলের কয়েকজন বন্ধু ব্যবহার করতো। এরপরই জানতে পারি ছেলে শুভঙ্কর নাকি লক্ষাধিক টাকা প্রতারণা করেছে ।
কিন্তু এরকম কোন ঘটনার সঙ্গে যুক্ত নয় তার ছেলে বলে দাবি পরিবারের লোকেদের। শুভঙ্করকে ফাসানো হয়েছে বলেও দাবি করেছেন পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে শুভঙ্করের ব্যাংক একাউন্টে ৩০ লক্ষ টাকা জমা পড়ে । এমনকি দফায় দফায় সেই টাকাটিও তোলা হয়েছে বলে অভিযোগ ।
বিষয়টি তদন্ত করতে গিয়ে জানতে পারে পাঞ্জাব পুলিশ। কারণ, পাঞ্জাবের পাঠানকোট এলাকার জনৈক এক ব্যবসায়ী তার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার একটি অভিযোগ দায়ের করে ওই রাজ্যের পুলিশের কাছে। এমনকি সংশ্লিষ্ট রাজ্যের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও সহযোগিতা নেওয়া হয় । তারপরই জানা যায় মালদার বামনগোলা এলাকার ওই মোবাইল নম্বরের মাধ্যমে এত বিপুল পরিমাণ টাকা অনলাইনে আদান-প্রদান হয়েছে।

Post a Comment