ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়কের - The News Lion

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়কের

 


দি নিউজ লায়নঃ   ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়কের।   এই দলে বেশি জায়গা পেয়েছেন ইতালি ও ইংল্যান্ডের ফুটবলাররা। বেলজিয়ামের লুকাকু জায়গা পেয়েছেন উয়েফার সেরা একাদশে।  ইতালির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার। তাঁকে গোলরক্ষকে দায়িত্বে রাখা হয়েছে। 


ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও লিওনার্দো স্পিনাজ্জোলা। তাঁরা আছেন এই দলে।   স্পেনের একমাত্র প্রতিনিধি হিসাবে আছেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। ইতালির আক্রমণভাগে দারুণ উজ্জ্বল ফেদেরিকো কিয়েজা।  এছাড়াও দলে আছেন  কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুইয়ার।  রোনালদো এবারের ইউরোতে চার ম্যাচে পাঁচ গোল করেছেন এবং একটি গোলে পাস দিয়েছেন। 


চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও পাঁচ গোল করেন, তবে পর্তুগীজ তারকা অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন, গোল্ডেন বুট জেতেন। তারপরও ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি তাঁর।  উয়েফার সেরা একাদশ  জিয়ানলুইজি দোনারুমা, কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুইয়ার, লিওনার্দো স্পিনাজ্জোলা, জর্জিনিয়ো, পিয়ের-এমিল হোইবার্গ, পেদ্রি, ফেদেরিকো কিয়েজা, রোমেলু লুকাকু, রাহিম স্টার্লিং

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.