হেরোইন বিক্রির অভিযোগে গ্রেফতার ২ - The News Lion

হেরোইন বিক্রির অভিযোগে গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ   সোমবার গভীর রাতে  হেরোইন বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ।সোমবার রাতে বিড়া লক্ষীপুল বাজার থেকে হেরোইন সজ দুই জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ধৃতরা হল অদুত মন্ডল(৩৩) এবং আব্দুল হামিদ তরফদার(৪০)। ধৃতদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।  হাবরা থানার পুলিশ জানিয়েছে সোমবার রাতে সাইকেলে চড়ে অদুত মন্ডল এবং আব্দুল হামিদ হেরোইন বিক্রির জন্য বিড়া লক্ষীপুল বটতলা বাজারে ঘোরাঘুরি করছিলেন।  তাদের সন্দেহ হওয়ায় দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।


পুলিশি জেরায় অবশ্য হেরোইন বিক্রির কথা স্বীকার করে নেয়।এরপরেই অদুত মন্ডল এবং আব্দুল হামিদ তরফদারকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি হাবরার লক্ষীপুল এলাকায়। ধৃতদের হেপাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ১০ গ্রাম হেরোইনের বাজার মুল্য আনুমানিক ৬০ হাজার টাকা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.