প্রতিবন্ধী ভাইঝিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কাকা - The News Lion

প্রতিবন্ধী ভাইঝিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কাকা

 


দি নিউজ লায়ন;   ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রাকোনা  রোড  লাগুয়া নবকোলা গ্রামে।এবার প্রতিবন্ধী ভাইঝিকে ধর্ষণের অভিযোগ  উঠলো তার কাকার বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ গত সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবন্ধী ভাইঝিকে নিয়ে চন্দ্রকোনারোড এলাকার ডিগ্রিতে হাত-পা বেঁধে ধর্ষণ করে গুণধর কাকা।


জানা গিয়েছে অভিযুক্ত গুণধর কাকার নাম রিয়াজুল শাহ।মঙ্গলবার ওই  প্রতিবন্ধী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় তার পরিবারের লোকেরা। বুধবার চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশের কাছে গিয়ে ওই প্রতিবন্ধীর পরিবার তার কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।


এরপরই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ মধ্যবয়স্ক গুণধর কাকাকে বৃহস্পতিবার  গ্রেপ্তার করে।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকাজুড়ে। পুলিশ প্রতিবন্ধী ওই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করেছে ।তবে ওই এলাকার বাসিন্দারা অভিযুক্ত ওই প্রতিবন্ধীর কাকাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.