খাদ্যাভাবে মৃত্যু হল ৫টি ঘোড়ার - The News Lion

খাদ্যাভাবে মৃত্যু হল ৫টি ঘোড়ার

 


দি নিউজ লায়নঃ  করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফলে পর্যটকও নেই, তাই আয়ও নেই ঘোড়ায় টানা গাড়ির মালিকদের। ফলে খাদ্যাভাবে মৃত্যু হল ৫টি ঘোড়ার। আগে পর্যটকদের রাজপথ ঘুরে দেখালে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা আয় হত ঘোড়ার গাড়ির মালিকদের। এখন মালিকদের আয় নেই। তাই ঘোড়ার ঘাস বিচালি জোগান দিতে হিমশিম খাচ্ছে তাঁরা। ঠিকমতো খাবারের জোগান না দিতে পারায় মৃত্যু হল ৫টি ঘোড়ার।  


হেস্টিংসের বিদ্যাসাগর সেতুর নিচে ঘোড়া এবং মনিবদের অস্থায়ী ঠিকানা সেখানে থাকে প্রায় ৩৫ টি ঘোড়ার গাড়ি, ঘোড়া থাকে প্রায় ৬০টি। লকডাউন এর জেরে বিনা চিকিৎসায় ও খাদ্যের অভাবে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে মহম্মদ সামাদ-এর একটি ঘোড়ার। তিনি বলেন, ‘ঘোড়ার খাবারের পিছনেই প্রতিদিন প্রায় ২০০ টাকা খরচ হয়। তার ওপর ওষুধ এবং ডাক্তারের খরচ আলাদা। কিন্তু গত কয়েক মাস ধরে ব্যবসা সম্পূর্ণ বন্ধ। নিজেদের খাওয়ার টাকা নেই। ঘোড়াকে কী খাওয়াব। 


একটিমাত্র ঘোড়া ছিল সেটিও না খেতে পেয়ে মরে গেল। জানিনা কী করব আগামী দিনে।’ এছাড়াও রাজাবাজারেও একটি ঘোড়ার গাড়ির ঠেক রয়েছে। সেখানেও অবস্থাটা ঠিক একই রকম।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.