আমতায় বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের সূচনা
দি নিউজ লায়ন; আমতায় বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের সূচনা। বুধবার এই প্রকল্পের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল।সূত্রের খবর ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ টি মৌজায় পাইপ লাইনের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের জনসাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর এই প্রকল্প রূপায়নে ব্যয় হবে ৪ কোটি ২৯ লক্ষ টাকা। আগামী ৯ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি দপ্তরের কর্তাদের। সূত্রের খবর এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি, খাজুরদহ, ঝামটিয়া, কামারখোল এবং মধ্য জয়পুর মৌজার ৮ হাজার ৭৭৫ জন মানুষ উপকৃত হবে।
এই প্রকল্প সম্পর্কে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পাশাপাশি দুয়ারে জল পৌঁছে দেওয়া হবে। শুধু ঝামটিয়া নয় আগামীদিনে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী পুলক রায়। অন্যদিকে প্রকল্পের কাজের সূচনা করতে এসে বিধায়ক সুকান্ত পাল জানান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে এই কাজের সূচনা হল।

Post a Comment