মাল্টি স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অরূপ - The News Lion

মাল্টি স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অরূপ

 


দি নিউজ লায়ন;   হাওড়ায় তৈরি হবে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল। সোমবার সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ রায়। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। গরীব মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা যাতে এখানে রাখা যায় সেই অনুরোধ করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, উদ্যোক্তা বিষ্ণুপদ দাস।


 এদিন  উদ্যোক্তাদের তরফে বিষ্ণুপদ দাস বলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বিগত ১০ বছরে প্রভূত উন্নতি হয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী সাধ্যমত স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে  যাওয়ার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসেবে মনে হয়েছে এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে একটি হাসপাতাল তৈরি করার প্রয়োজন আছে। ১০০ শয্যাবিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখানে তৈরি করা হবে। এই হাসপাতালে অভিজ্ঞ, বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করবেন।


 এই হাসপাতালে  থাকবে আইসিইউ, এইচডিইউ বার্ন ইউনিট সহ বিভিন্ন বিভাগ। এছাড়াও ৫ শতাংশ গরিব মানুষদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। ২০২২ সালে হাসপাতাল চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মন্ত্রী অরূপ রায় বলেন, এখানে একটি নার্সিং ইনস্টিটিউট তৈরি হবে। এখানে ৫ শতাংশ গরিব মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। এই এলাকায় এই ধরনের হাসপাতালের প্রয়োজন ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.