আমতায় নদী বাঁধ সংস্কারে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পরিচয় পত্র তুলে - The News Lion

আমতায় নদী বাঁধ সংস্কারে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পরিচয় পত্র তুলে

 


দি নিউজ লায়ন;  উদয়নারায়নপুরের পর এবার আমতায় নদী বাঁধ সংস্কারে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হল। বুধবার আমতা ২ নং ব্লকে এক অনুষ্ঠানে চিৎনান,ভাটোরা,থলিয়া ও বিনলাকৃষ্ণবাটী অঞ্চলের ৮ টি পরিবারের হাতে পরিচয় পত্র তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল।


রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন এন্ড ফ্লাড ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় হাওড়া জেলা উদয়নারায়নপুর ও আমতা ২ নং ব্লকে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে নদী বাঁধ সংস্কার শুরু হওয়ায় সমস্যায় পড়েছে নদী বাঁধের উপর বসবাসকারী মানুষেরা। ইতিমধ্যে বাঁধের উপর থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর নদী বাঁধ সংস্কারে সমস্যায় পড়েছে আমতা ২ নং ব্লকের ৮ টি পরিবার। যদিও ইতিমধ্যে এইসব ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের পরিচয় পত্র দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।


এই প্রসঙ্গে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান বুধবার ৮ টি পরিবারের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এইসব পরিবারের একাউন্টে ক্ষতিপূরণের টাকা চলে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.