ঋণের টাকা মেটাতে না পেরে হতাশায় আত্মঘাতী এক যুবক - The News Lion

ঋণের টাকা মেটাতে না পেরে হতাশায় আত্মঘাতী এক যুবক

 


দি নিউজ লায়ন;  ঋণের টাকা মেটাতে না পেরে হতাশায় আত্মঘাতী এক যুবক।  স্থানীয় সূত্রে জানা যায়, ঋণ নিয়ে ট্রাক্টর কেনার পর দুই মাসের কিস্তির টাকা মেটাতে না পারায় হতাশায় ওই ব্যাক্তি আত্মঘাতী হন। ঘটনাটি ঘটে  গুসকরা শহর এলাকায়। মৃত ব্যাক্তির নাম মিঠুন মুর্মু(৩২)। মৃতের স্ত্রী সুন্দরী মুর্মু সাংবাদিককে জানিয়েছেন, কিস্তি মেটাতে  তার স্বামীর কাছে তাগাদা আসছিল।


 এনিয়ে  মানসিক দুঃচিন্তায় ভুগছিলেন তার স্বামী। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর সুন্দরী দেবীর সঙ্গে মিঠুনের কথাকাটাকাটি হয়। তখন বাড়ি থেকে বেড়িয়ে যান মিঠুন। রাতে খোঁজখবর নেওয়ার সময় পাড়ার কাছে একটি শিশুগাছে মিঠুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝুলন্ত দেহ উদ্ধার করে গুসকরা ফাঁড়ির পুলিশ। সোমবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.