নৃশংস ভাবে খুন হলেন এক স্পেশাল হোমগার্ড - The News Lion

নৃশংস ভাবে খুন হলেন এক স্পেশাল হোমগার্ড

 


দি নিউজ লায়ন;   সকালে বাঁকুড়ার বারিকুল থানার নেকড়াপচা গ্রামে খুন হন সিদ্ধার্থ পাল নামের এক স্পেশাল হোমগার্ড। আজ সকালে তাঁর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে বারিকুল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আততায়ী বাড়িতে ঢুকে পিছন থেকে শাবল জাতীয় ভারী কোনো বস্তু দিয়ে সিদ্ধার্থ পালের মাথায় আঘাত করে। আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 


পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে নেকড়াপচা গ্রামের সুনীল সোরেন নামের এক যুবককে আটক করেছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা ব্যাক্তিগত শত্রুতার জেরেই খুন হয়েছেন স্পেশাল হোমগার্ড হিসাবে কর্মরত সিদ্ধার্থ পাল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশে পড়ে থাকা একটি পোস্টার উদ্ধার  করেছে পুলিশ।


জানা গেছে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা সেই পোস্টারে  খুন হওয়া স্পেশাল হোমাগার্ড সিদ্ধার্থ পাল ওরফে লাল্টুর বিরুদ্ধে চাকরী দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তোলা হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।  এক ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.