অসাধারণ সৌন্দর্যের কারণেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এই নায়িকার - The News Lion

অসাধারণ সৌন্দর্যের কারণেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এই নায়িকার


 

দি নিউজ লায়ন;    'ভিরানা'। রামসে ব্রাদার্সের এই সিনেমাটায় এক অসাধারণ সুন্দরী নারী সবার নজর কাড়েন। তিনি হলেন সেই সিনেমার নায়িকা। নাম জ্যাসমিন। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ভিরানা। সিনেমাটি রিলিজের পর জ্যাসমিনকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। সে সময় অনেকেই বলতে শুরু করেছিলেন ভিরানার জ্যাসমিন বলিউডের প্রথম সারির সিনেমায় সুযোগ পেলে অনেক নায়িকাকে ছাপিয়ে যাবেন।


 বি গ্রেড ছবিতে অভিনয় করে এর আগে কেউ এত প্রচার পাননি। কিন্তু শেষ অবধি জ্যাসমিনকে আর কোথাও কোনওদিন অভিনয় করতে দেখা যায়নি। শোনা যায় তিনি বিদেশে চলে যান। কিন্তু কেন?  শোনা যায় জ্যাসমিনকে আন্ডারওয়ার্ল্ড থেকে প্রচুর ফোন আসে। প্রস্তাব আসে দুবাইয়ে তাদের সঙ্গে থাকার। অনেক আন্ডারওয়ার্ল্ড ডন নাকি জ্যাসমিনের সঙ্গে সেক্স করতে বহু টাকার প্রস্তাবও দেন।


 জ্যাসমিন পুলিশের দ্বারস্থ হন। কিন্তু সে সময় মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় জ্যাসমিন রাগে দেশ ছাড়েন। আমেরিকায় এক ব্যবসায়ীকে বিয়ে করে এখন ওখানেই থাকেন ভিরানা গার্ল। আর কোনো দিন ফেরেননি। তিনি নাকি নিজেকে আর ভারতীয় হিসেবে পরিচয়ও দেন না। বলিউড বঞ্চিত হয় এক সুন্দরী নায়িকা থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.