বোনাইগ্রামে দমকল কেন্দ্র তৈরির ভিত-পূজা করলেন মানস ভুঁইয়া - The News Lion

বোনাইগ্রামে দমকল কেন্দ্র তৈরির ভিত-পূজা করলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;   সবং ব্লকের বোনাইগ্রামে দমকল কেন্দ্রের আনুষ্ঠানিক  শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোনাইগ্রামে দমকল কেন্দ্র তৈরীর জন্য ভিত পূজা করেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস, সবং এর প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়াএবং জমিদাতা মলয় দাস সহ আরো অনেকে ।


 দমকল কেন্দ্র তৈরি ভিত পূজার সঙ্গে সঙ্গে দমকল কেন্দ্রটি তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে রবিবার শুরু হয়েছে ।এলাকার বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন এই এলাকার বাসিন্দাদের একটি দমকল কেন্দ্র তৈরি দাবি ছিল। সেই দাবি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 


রবিবার আনুষ্ঠানিকভাবে দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে ।খুব তাড়াতাড়ি দমকল কেন্দ্র তৈরির কাজ শেষ হবে বলে তিনি জানান। এর ফলে সবং ,পিংলা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। দমকল কেন্দ্র তৈরি করার জন্য জমি দান করায় তিনি ওই এলাকার বাসিন্দা মলয় দাস কে কৃতজ্ঞতা জানান.।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.