তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ - The News Lion

তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ


দি নিউজ লায়ন;   তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ। এমনকি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল ভাজপা বিধায়ক মালতী রাভাকেও। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে হয়েছে। দুপক্ষের বেশ কয়েকজনকে আটক হয়েছে বলে জানা গিয়েছে।


অভিযোগ, এদিন সকালে ত্রাণ বিলি করতে তুফানগঞ্জের হরিধাম এলাকায় যান বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে অভিযোগ, তৃণমূল সমর্থকদের ত্রাণ না দিয়ে শুধু দলীয় সমর্থকদের ত্রাণ দেওয়া হচ্ছিল। তখন বিজেপির ওই বিমাতৃসুলভ আচারণ কে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীরা, এই নিয়ে ওই এলাকায় দুপক্ষের মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি পর্যন্ত হয় বলে জানা গিয়েছে।এরপরে সাময়িক ভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 


ইতিমধ্যেই ওই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা। তিনি সেখানে যাওয়ার পর ফের নতুন করে উত্তেজনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মালতি রাভাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ বিজেপির কার্যকর্তা তৃণমূল কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়, ইট পাথর দিয়ে ঢিল মারা শুরু করে। বাধা দিতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। 


এতে বিজেপির দুই কর্মী জখম হয়ে তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নয় কর্মী জখম হয়েছেন বলে তাঁদের নেতারা দাবি করেছেন। ওই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে লাঠি চার্জ করতেও দেখা যায়। ঘটনাস্থল থেকে দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.