চালু হলো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্ধ থাকা অস্থি বিভাগের অস্ত্রোপচার প্রক্রিয়া - The News Lion

চালু হলো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্ধ থাকা অস্থি বিভাগের অস্ত্রোপচার প্রক্রিয়া

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার থেকে চালু হলো বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে করোনার আবহে বন্ধ হয়ে পড়ে থাকা অস্থি বিভাগের অস্ত্রোপচার প্রক্রিয়া। মেডিকেল কলেজ হাসপাতালের তরফে এই খবর জানানোর পর রোগী ও দেশবাসীর মধ্যে এদিন স্বস্তি লক্ষ্য করা যায়।


যদিও এদিন শল্য চিকিৎসার জন্য অপেক্ষারত রোগীর পরিবারের সদস্যরা অনেকেই অভিযোগ করে বলেন,"দীর্ঘদিন ধরে এই ভাবে গুরুত্বপূর্ণ অস্থি বিভাগের অস্ত্রোপচার প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে থাকার ফলে অনেকেই অনেক গাদা গাদা টাকা খরচ করে বেসরকারি নার্সিংহোমে ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করাতে হয়েছে"। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার কারণে দ্বিতীয় ঢেউ সামাল দিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্ত বিভাগের চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে বন্ধ রাখা হয়েছিল অস্ত্রোপচার প্রক্রিয়া। সেক্ষেত্রে মনিটরিং করে রোগীদের 'কোল্ড বিভাগে' রাখা হয়েছিল।


 সেখান থেকে ক্রমশ রোগীদের ধীরে ধীরে অপারেশন প্রক্রিয়ার কাজ শুরু করা হবে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার অমিও কুমার বেরা জানান,"একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের জেলায় চলেছে। সবকিছু বিবেচনা করে অস্ত্রোপচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। অবশেষে আজ থেকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অস্থি বিভাগের কাজকর্ম শুরু করা হলো"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.