রেলের ই - টিকিট অবৈধভাবে বিক্রির করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি - The News Lion

রেলের ই - টিকিট অবৈধভাবে বিক্রির করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি

 


দি নিউজ লায়ন;  রেলের ই - টিকিট  অবৈধভাবে বিক্রির করার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল রেলপুলিশ। কাঁকসা থানার বনকাটির বাসিন্দা রাজীব রায় এলাকার বিজেপির মন্ডল কমিটির দায়িত্বপ্রাপ্ত এক নেতা  । 


রেলের বিশেষ সূত্রে জানা যায় যে এই ব্যাক্তি দশ মাস ধরে নিজের আইডি  থেকে রেলের ই-টিকিট বিক্রি করে।‌দিল্লির রেল দপ্তর থেকে এই খবর দিলে পানাগড় রেল পুলিশ  তদন্ত নেমে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে ওই বিজেপি নেতাকে। তার কাছে একটি কম্পিউটার ও প্রিন্টিং মেশিন উদ্ধার করা হয়। বিজেপি নেতা র এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন বিজেপি নেতা দের কাজই এই ধরনের।যদিও বিষয়টি নিয়ে বিজেপির দাবী আইন আইনের পথেই চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.