পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক বিজেপি কাউন্সিলর - The News Lion

পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক বিজেপি কাউন্সিলর

 


দি নিউজ লায়ন;  পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত এক বিজেপি কাউন্সিলর। মৃতের নাম রাকেশ পণ্ডিত। গুলিতে গুরুতর আহত আসিফা মুস্তাক নামে এক মহিলাও।  পুলিশ জানিয়েছেন, আগেই রাকেশ পণ্ডিতের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে দু'জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। 


তবে ঘটনার দিন নিরাপত্তা না নিয়েই বাইরে বের হন তিনি। শ্রীনগরের হোটেলে নিরাপত্তারক্ষীদের রেখে ত্রালে এক বন্ধুর বাড়ি এসেছিলেন তিনি। রাস্তাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তিন জন জঙ্গি। ঘটনাস্থলেই বিজেপি কাউন্সিলরের মৃত্যু হয়। গুলিতে গুরুতর জখম হন এক মহিলাও। শ্রীনগরে হাসপাতালে তিনি চিকিৎসাধীন।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.