গরু চরানোর সময় বাজ পড়ে মৃত্যু হল গবাদি সহ মহিলার
দি নিউজ লায়ন; মাঠে গরু চরানোর সময় বাজ পড়ে মৃত্যু হল এক গবাদি সহ এক মহিলার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাতুড়ি থানারবিনোদপুর গ্রামে। পুলিশ জানিয়েছেমৃতের নাম কল্পনা হাঁসদা(৩৭)। তার বাড়ি ওই গ্রামেই। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, সোমবার বিকেলে ওই মহিলা বাড়ির অদূরে গরু চরাচ্ছিলেন। সেই সময় হঠাৎ মেঘ কালো করে বৃষ্টির শুরু হয়।
সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা মৃত্যু হয় একটি গবাদি পশুর।গুরুতর জখম হন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Post a Comment