দাসপুরের সোনামুইতে সোনার দোকানে চুরি,তদন্তে পুলিশ
দি নিউজ লায়ন; দাসপুর থানার সোনামুই বাজারে রাস্তার ধারে থাকা একটি সোনার দোকান থেকে দেড় কুইনট্যাল ওজনের লোহার লকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । মঙ্গলবার দুপুরে মাইতি জুয়েলার্স নামে ওই দোকানের মালিক সাটার খুলতে গিয়ে দেখেন সাটারে লাগানো তালা ভাঙা।
লকারে ২ লক্ষ টাকার সোনার গয়না ছিল বলে দাবি করেছেন সোনার দোকানের মালিক অমলেন্দু মাইতি। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে কিভাবে ওই সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই সোনার দোকানের মালিক দাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পর দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের কাজ শুরু করেছে ।এর আগেও ওই এলাকায় প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জনবহুল এলাকা সত্বেও সাটার ভেঙে কিভাবে দিনের বেলা চুরির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।
Post a Comment