চার লক্ষ টাকা সমেত গ্রেপ্তার তিন জুয়ারি
দি নিউজ লায়ন; অনলাইন গেমিংয়ের আড়ালে খোলামেলা জুয়া আসর! চার লক্ষ টাকা সমেত তিন জুয়ারি গ্রেপ্তার। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ও এসপিসির যৌথ অভিযানে চালিয়ে মধ্য শান্তিনগর এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম নগেন সরকার, শঙ্কর মাহাতো, গণেশ চৌধুরী। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় নগদ চার লক্ষ টাকা।
একইসঙ্গে জুয়ার কারবারের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন। যা নম্বর বদলে ব্যবহার করত তারা। ডিসিপি ইস্ট জয় টুডু জানান অনলাইনে গেমেক্স ওয়েবসাইটে সাত্তা নামে জুয়া খেলায় মেতে উঠেছিল তারা। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Post a Comment