চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা
দি নিউজ লায়ন; শিলিগুড়ি জলপাইমোড় এলাকায় বাবার কাছেই ধর্ষণের শিকার চার বছরের শিশু কন্যা। জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ শিশু কন্যাটির মা লক্ষ করেন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে তার চার বছরের মেয়েটি। এরপর শুক্রবার আচমকা অসুস্থ্য হয়ে পড়ে সে।সেসময় তার মাকে তার সঙ্গে একাধিক বার ঘটা শারীরিক নির্যাতনের কথা জানায় শিশুটি।
শিশুটির মায়ের অভিযোগ তার কন্যা সন্তান তাকে জানিয়েছে তার বাবা সুজিত রায় বেশ কিছুদিন যাবৎ তার সঙ্গেই কুকর্ম করে চলেছে। তার মায়ের আড়ালেই শিশু কন্যার ওপর চড়াও হতো তার বাবা বলে অভিযোগ। এদিন শিশুটি অসুস্থ হয়ে পড়া থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি পরিষ্কার হয়।
এরপরই নিউ জলপাইগুড়ি থানায় শিশুটি মা তার স্বামী সুজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের বিরুদ্ধে তৎক্ষণাৎ এনজেপি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।

Post a Comment