অজয়নদের বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী - The News Lion

অজয়নদের বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী

 


দি নিউজ লায়ন;  অজয়নদের বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। টানা বৃষ্টিতে অজয়নদে জলস্তর হু হু করে বাড়ছে। কোথাও আবার উপড়ে পড়লো গাছ। এরই মধ্যে আউশগ্রামের ভেদিয়ায়  অজয়নদের বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত ওই অংশ মেরামত করে দেওয়া হবে। অন্যদিকে টানা বৃষ্টির জেরে ভাতার থানার ভাতারে গোড়াসমেত উপড়ে পড়ল প্রকাণ্ড এক অশথ্ব গাছ।


 শনিবার সকালে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের ওপর এই গাছ পড়ে প্রায় দুঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। কয়েকঘন্টা এলাকার একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজে হাত লাগায় পুলিশ ও দমকলবাহিনী। অপদিকে ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে শুক্রবার ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়। এদিন শনিবার দুপুরে ফের শিকাটিয়া ব্যারেজ থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। 


এনিয়ে আউশগ্রামে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী  মানুষদের সতর্ক করা হয়েছে। এই অবস্থায়  অজয়নদের বাঁধে একাংশের ফাটল দেখা দিয়েছে ভেদিয়ার বুধরা গ্রামের কাছে। ভেদিয়া  রেলসেতুর পাশে নদীবাঁধে এদিন  বড়সড় ফাটল লক্ষ্য করা যায়। আউশগ্রাম ২ বিডিও গোপাল চট্টোপাধ্যায় জানান," ভেদিয়ায় নদীবাঁধের ওই অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।“ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.