প্রবল বৃষ্টিতে বেশকিছু মাটির বাড়ি ভেঙে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা - The News Lion

প্রবল বৃষ্টিতে বেশকিছু মাটির বাড়ি ভেঙে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার রাত থেকে চলা প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। যার ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারগুলির বাসিন্দারা। বিষয়টি পৌর প্রশাসনকে জানানো হয়েছে। তা সত্বেও বুধবার সকাল পর্যন্ত পৌর প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় কেউ যায়নি এবং একটা ত্রিপল দেওয়া হয়নি ।যার ফলে বৃষ্টিতে ভিজে দিন কাটাতে হচ্ছে তাদের ।


স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের একটি করে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হোক । না হলে ছেলেমেয়েদের নিয়ে কিভাবে তারা থাকবেন।আকাশের মুখ ভার বুধবার সকাল থেকেই শুরু হয়েছে ফের বৃষ্টি। যার ফলে ওই পরিবারগুলি একেবারেই অসহায় হয়ে  পড়েছেন। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তারা কোথায় গিয়ে থাকবেন তা নিয়েও তারা চিন্তায় পড়েছেন। পৌরসভার পক্ষ থেকে কোন ত্রাণ পাওয়া যায়নি বলেও তারা জানান ।ওই ওয়ার্ডের পাশাপাশি ঝাড়গ্রাম পৌরসভার আরো কয়েকটি ওয়ার্ডে ও বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।


ওই ঘটনার কথা শুনে ঝাড়গ্রাম এর বিধায়ক তথা রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা  ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায়  বুধবার সন্ধ্যায় যায়। যে কয়েকটি মাটির বাড়ি ভেঙে গিয়েছে তা তিনি সরেজমিনে খতিয়ে দেখেন ।সেই সঙ্গে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ওই এলাকার দুর্গত মানুষদের বলেন আপনারা চিন্তা করবেন না। আপনাদের যা যা প্রয়োজন তা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে । তিনি জেলা প্রশাসনকে বিষয়টি জানাবেন বলেও জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.