ভাতারে অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন মানগোবিন্দ অধিকারী
দি নিউজ লায়ন; শুক্রবার করোনা আক্রান্তদের সুবিধার্থে ভাতার মাধব পাবলিক হাইস্কুলে বিনা খরচে একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আ্যডভ্যান্স সোসাইটি ফর হেডমাস্টার আ্যন্ড হেডমিসট্রেস(এ এস এফ এইচ এম) এর উদ্যোগে এবং 'মুক্তি' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় এই অক্সিজেন পার্লার তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য মহেন্দ্র হাজরা, পঞ্চায়েত প্রধান পরেশনাথ চক্রবর্তী এবং প্রধান শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক স্বপনকান্তি চৌধুরী। জানা গিয়েছে দুটি মেশিন ও চার বেডের এই অক্সিজেন পার্লার রোজ সকল ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চালু থাকবে। দুজন মহিলা ও দুজন পুরুষ রোগী একসঙ্গে অক্সিজেন পরিসেবার সুযোগ পাবেন।

Post a Comment