অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় গ্রেপ্তার ৫ বাংলাদেশি নাগরিক
দি নিউজ লায়ন; বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তারহওয়া সকলে বাংলাদেশের যশোর ও নরেল জেলার বাসিন্দা।
এদের নাম কাজল বিশ্বাস, ৪০ বছর , শেফালী বেগম ৪০ ,লাকি বেগম, ৩০, মরিয়াম শেখ ৬০ আজিজ ফকির ৩৭ বছর , ০৮ ব্যাটেলিয়ন সীমান্ত এলাকায় যখন পাহারা দিচ্ছিলেন সেই সময় নজরে আসে একটি কলা বাগানে লুকিয়ে ছিল তারা। সেখান থেকেই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেস্টায় ছিল।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ পাঁচ জন ব্যক্তি স্বীকার করে যে তারা সবাই বাংলাদেশের বাসিন্দা এবং বিভিন্ন সময় ভারতে এসেছিল। তারা আরও বলে যে তারা সকলেই মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় কাজ করতো। এরপর তারা নদিয়ার হাসখালী থানায় তুলে দেওয়া হয়।

Post a Comment