ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত তিন জনের সম্পত্তি বাজেয়াপ্ত করে ৮ হাজার ৪৪১ কোটি ৫০০ লক্ষ টাকা ব্যাঙ্কে পাঠাল ইডি
দি নিউজ লায়নঃ ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত বিজয় মালিয়া, মেহুল চোকসি ও নীরব মোদীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ৮ হাজার ৪৪১ কোটি ৫০০ লক্ষ টাকা ব্যাঙ্কে পাঠাল ইডি। এই তিন জনের মোট ব্যাঙ্ক প্রতারণার টাকা ২২ হাজার ৫৮৫ কোটিরও বেশি। এই অঙ্কের টাকা এখনও বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি।
ED ১৮ হাজার ১৭০ কোটি টাকার যে সম্পত্তি হাতে পেয়েছে, সেই টাকাই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে এই পরিমাণ টাকা মোট যে টাকা প্রতারণা করেছে তার ৮০ শতাংশ। জানা যাচ্ছে, একাধিক খাতে ভুয়ো মালিকের নাম দিয়ে সম্পত্তি রেখেছিল ৩ জন। যাতে সম্পত্তি নাগালে না পাওয়া যায়।

Post a Comment