আম কুড়াতে গিয়ে বোমা ফেটে ছিন্নভিন্ন হাত
দি নিউজ লায়ন; সামশেরগঞ্জের পাকুরিয়া গ্রামের রানীপুর এ বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয় এক যুবক। জখম ওই যুবকের নাম দীপক দাস। তাঁর বাড়ি সামশেরগঞ্জে রানিপুরে বলে জানা যায়। ইকট আওয়াজ শুনে স্থানীয়রা তড়িঘড়ি আম বাগানের মধ্যে ছুটে এসে জখম অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে প্রথমে তাঁকে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়।
কে কারা আমবাগানে বোমা রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিস। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন তিনি বাগানে আম কুড়াতে যান। পাতার আড়ালে রাখা বোমা আচমকা ফেটে গেলে যুবকের বাম হাতে ছিন্নভিন্ন হয়ে যায়। দুষ্কৃতীদের মজুদ করে রাখা বোমা কারণেই এই ঘটনা ঘটেছে বলেই এলাকাবাসীর অভিযোগ।

Post a Comment