সোনারপুরে অবৈধ নির্মাণ - The News Lion

সোনারপুরে অবৈধ নির্মাণ

 


দি নিউজ লায়ন;  অবৈধ নির্মাণ সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিদ্যাধরপুর বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, খোকন মন্ডল নামে স্থানীয় এক প্রোমোটার দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের পঞ্চায়েত আইন অমান্য করে বৈধ বিল্ডিং প্ল্যান বহির্ভূতভাবে একটি মার্কেট কমপ্লেক্স তৈরীর কাজ চালাচ্ছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বারেবারে লিখিতভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও নির্মাণ কাজ থেকে বিরত হননি তিনি।


স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সোনারপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ সেইভাবে সক্রিয় ভূমিকা অবলম্বন করেনি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে সোনারপুর ব্লকের BDO নিজে লিখিতভাবে স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে নির্দেশিকা পাঠিয়ে অবৈধ নির্মাণ আটকানোর নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।


প্রসঙ্গত কয়েকদিন আগেই এই এলাকাতেই আরো একটি অবৈধ গৃহনির্মাণ বন্ধ করার জন্য আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের লিখিত নিষেধাজ্ঞা থাকা সত্বেও কাজ শুরু করেন ধনঞ্জয় সাউ নামে এক ব্যক্তি। তিনিও পঞ্চায়েতের পাশেই সরকারি রাস্তা দখল করে নির্মাণ করছেন বলে জানা গিয়েছে।

সোমবার সকাল থেকেই পঞ্চায়েত এবং বিডিও অফিসের লিখিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই প্রোমোটার খোকন মন্ডল কাজ শুরু করার পরে বিধায়ক লাভলী মৈত্রের প্রতিনিধি হিসেবে পার্থ গাঙ্গুলী এবং স্থানীয় পঞ্চায়েত এর সদস্যরা গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এর পরেই স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে প্রোমোটার খোকন মন্ডল তীব্র গালিগালাজের সঙ্গে পঞ্চায়েত সদস্য সূর্যকান্ত সর্দারকে দৈহিক হেনস্থা করার পাশাপাশি খুনের হুমকি দেয় বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.