কিভাবে করবেন ধনুরাসন, এর উপকারিতাই বা কি জানুন - The News Lion

কিভাবে করবেন ধনুরাসন, এর উপকারিতাই বা কি জানুন


দি নিউজ লায়ন;   পেটের উপর চাপ দিয়ে শুয়ে পরুন। এই সময় পা দুটি সোজা থাকবে এবং হাত থাকবে শরীরে ঠিক পাশে। এরপর ধীরে ধীরে পা দুটি পেছনের দিকে ভাঁজ করে পিঠের দিকে নিয়ে এসে হাত দিয়ে গোড়ালিটা ধরুন। এবার গভীর শ্বাস নিয়ে শরীরের সামনের দিকটা মাটিতে থেকে সামান্য উপরে তুলে নিন। এই সময় শুধু পেটটা মাটিতে লেগে থাকবে। আসনটি করার সময় শরীরে অবয়ব অনেকটা অনুকের মত হয়ে যায় বলেই এই ব্যায়ামটিকে ধনুরাসন বলে ডাকা হয়ে থাকে।


 এমন পজিশনে কিছুটা সময় থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। প্রসঙ্গত, প্রতিদিন কমে করে তিনবার আসনটি করতে হবে। তবেই উপকার মিলবে। হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দিয়ে বদহজমের সমস্যা দূর করতে এই আসনটির কোনও বিরল্প হয় না বললেই চলে। তবে এখানেই শেষ নয়, ডায়াবেটিস, পিঠে ব্যথা এবং ঘারে যন্ত্রণার মতো রোগকে একশো শতাংশ সারিয়ে তুলতেও এই আসনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.