বাড়ি মালিকের বেআইনি এমএম পিস্তলের ছোড়া গুলিতে খুন হতে হলো ভাড়াটেকে - The News Lion

বাড়ি মালিকের বেআইনি এমএম পিস্তলের ছোড়া গুলিতে খুন হতে হলো ভাড়াটেকে

 


দি নিউজ লায়ন;  বাড়ি মালিকের নিজস্ব বেআইনি নাইন এমএম পিস্তলের ছোড়া গুলিতে খুন হতে হলো  যুব কল্যাণ দপ্তর এর এক সরকারি কর্মীর মোবাইল মেকানিক ছেলেকে। মুর্শিদাবাদের  ডাকবাংলা গ্রামে এই ঘটনায়  ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাড়ি মালিকের গুলিতে নিহত হওয়া ঐ ভাড়াটিয়া যুবকের নাম প্রত্যয় ভট্টাচার্য(৩২)। তাদের আদি বাড়ি বারাসতে । ঘটনার পরই অভিযুক্ত দোকানের  মালিক  মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাবা দেবাশিস ভট্টাচার্য বড়ঞা ব্লক অফিসের যুব কল্যাণ দপ্তর এর চাকরি করেন। 


চাকরি সূত্রে তিনি  সহ  প্রায় দু’বছর ধরে মিনারুল শেখ ওই বাড়িতে ভাড়া থাকেন। গতবছর নভেম্বর মাসের দিকে দেবাশিসবাবুর পরিবারের লোকজন ডাকবাংলা গ্রামে আসেন। সেখানে আসার পর ছেলে প্রত্যয়ের জন্য মিনারুল শেখের কাছে আরোও একটি দোকানঘর ভাড়া নেন। ওই দোকানটি মিনারুলের বাড়ি থেকে প্রায় কয়েকশো মিটার দূরে ডাকবাংলা-পানুটিয়া রাজ্য সড়কের উপর। গত জানুয়ারি মাসে ওই দোকানঘরে মোবাইলের দোকান খুলেছিল প্রত্যয়। জানা যায়, আচমকা একটি বিকট আওয়াজ শোনার পরই স্থানীয়রা মোবাইলের দোকানের পাশের একটি ঘরে প্রত্যয়কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। 


মিনারুলের কথায় অসঙ্গতি থাকায় পুলিস তাকে আটক করে। মৃতের বাবা দেবাশিসবাবুকেও আটক করে রাখা হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে,  পুলিসি জেরায় মিনারুল ওই যুবককে গুলি চালিয়ে খুন করে বলে জানিয়েছে। পুলিসের কাছে মিনারুল বলে, দোকান ভাড়া নেওয়ার পর প্রত্যয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। প্রত্যয় মিনারুলের কাছে তার পিস্তলটি দেখতে চায়। চার বছর আমে মিনারুল একটি নাইন এমএম পিস্তল কিনেছিল। সেই পিস্তলটি দেখাতে গিয়ে গুলি বেরিয়ে যায়। 


পিস্তলের ম্যাগজিন বের করে নেওয়া হলেও একটি কার্তুজ পিস্তলের ভিতরে থেকে গিয়েছিল। ট্রিগার চালানো দেখাতে গিয়ে গুলিটি তাঁর বুকের বাঁ দিকে লাগে। মৃতের বাবা দেবাশিসবাবু বলেন, ছেলে বাড়ি ফিরছে না দেখে প্রথমে ওর মোবাইলে কল করি। কিন্তু ছেলে ফোন না তোলায় বাড়ি মালিক মিনারুলের মোবাইলে ফোন করি। ও আমাকে তাড়াতাড়ি দোকানে চলে আসতে বলে। আমি সেখানে এসে ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখি। আমরা মিনারুলের কঠোর শাস্তি চাই।  মিনারুল শেখকে গ্রেপ্তার করে তার বেআইনি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.