আবারও বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে সইক্লোন - The News Lion

আবারও বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে সইক্লোন

 


দি নিউজ লায়ন;  আবারও বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে একটি সইক্লোন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। এর জেরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা যেমন তৈরি হচ্ছে , তেমনই তৈরি হচ্ছে সাইক্লোনের দাপটের আশঙ্কা।  জানা গিয়েছে, এই সাইক্লোন ইয়াসের মতো করেই আছড়ে পড়তে পারে ওড়িশায়। 


এজন্য ১১ জুন থেকেই জগতসিংহপুর, কটক, ডেংকানাল, অঙ্গুল, সম্বলপুরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হচ্ছে কেন্দাপাড়াতেও।তবে  সাইক্লোন মোকাবিলায় রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা। সেখানে ইতিমধ্যেই একটি ২৪x৭ এর কন্ট্রোল রুম খোলা হয়ে গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.