নন্দীগ্রাম ইস্যুতে কি বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন; আজ ১১টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি। এদিন নন্দীগ্রাম ইস্যুতেই দিলীপ ঘোষ বলেন, ''মুখ্যমন্ত্রী কোর্টে যেতেই পারেন। আমরাও যাচ্ছি অনেক বিষয় নিয়ে। অনেক জায়গায় গন্ডগোল হয়েছে।
কাউন্টিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেরকরমই উনিও ন্যায় চাইতে যেতেই পারেন, সবার অধিকার আছে।'' ''তবে উনি হেরেছেন এটা ঠিক আবার অন্য জায়গায় দাঁড়াবেন সেটাও ঠিক করে নিয়েছেন। কারণ উনি জানেন যেটা হয়েছে সেটা ঠিকই আছে।কাউন্টিং-এর আবেদন করেছেন? এর আগে হয়নি। তবে সুপ্রিম কোর্টে হবে ইলেকশন পিটিশন। আইনজীবীরা দেখছেন।''

Post a Comment