মুকুলকে দিয়েই কি রাজীব-সব্যসাচীদের ঘর ফেরার পথ সুগম হচ্ছে
দি নিউজ লায়ন; মুকুলকে দিয়েই কি রাজীব-সব্যসাচীদের ফেরার পথ সুগম হচ্ছে। তৃণমূলে প্রথম ভাঙন ধরিয়ে ছিলেন তিনি, আবার ঘরওয়াপসির পথও কি তিনিই প্রথম দেখিয়ে দিচ্ছেন। যদিও মুকুলের যোগদানের পরেই তৃণমূল ভবনে বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল।
গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে তাঁদের দূরত্ব বাড়তে শুরু করেছিল। দিলীপ ঘোষের সঙ্গে প্রকাশ্যে চলে এসেছিল মুকুলের দ্বন্দ্ব। মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব তৈরি হওয়ার পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত মুখ খুলতে শুরু করেছেন।

Post a Comment