মৃতের পরিবারকে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ - The News Lion

মৃতের পরিবারকে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ

 


দি নিউজ লায়ন;    দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে বর্ধমানের মোটর দুর্ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনাল। মৃতের পরিবার ৬১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে ট্রাইব্যুনালে মামলা করে। কিন্তু, হিসাব করে ট্রাইব্যুনাল ৮০ লক্ষ ৯১ হাজার ১৬২ টাকা মিটিয়ে দেওয়ার জন্য বিমা সংস্থাকে নিের্দশ দিয়েছে। বর্ধমানের মোটর দুর্ঘটনা সংক্রান্ত দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ নেয়াজউদ্দিন আজাদ এই নির্দেশ দিয়েছেন।


আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ৩ অক্টোবর খণ্ডঘোষ থানার বেড়ুগ্রাম-চণ্ডীপুরের বাসিন্দা অভিজিৎ হাজরা বাইকে চেপে বর্ধমান শহরের শাঁখারিপুকুরের বাড়িতে আসছিলেন। বর্ধমান-আরামবাগ রোডে কৃষক সেতুর কাছে একটি লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকটির পিছনে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 


চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিজিৎ জীবন বিমার এজেন্ট ছিলেন। মারা যাওয়ার সময় তিনি মাসে ৪২ হাজার ৩৩৮ টাকা ১৬ পয়সা কমিশন বাবদ পেতেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শাঁখারিপুকুরের বাসিন্দা কাির্তক মালিক ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। মৃতের পরিবারের তরফে ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.