ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; রবিবার সকালে বারুইপুর থানার যোগী বটতলায় ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতর নাম দিলীপ শর্মা(৬৮)। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গিয়েছে, দিলীপবাবু যোগীবটতলায় ইমারতি দোকানে কাজ করতেন। সেখানে ঘর ভাড়া দিয়ে একাই থাকতেন। কি কারনে আত্মঘাতী হলেন তার তদন্ত চলছে। তাঁর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে।

Post a Comment