ওভারলোডেড গাড়ি আটক
দি নিউজ লায়ন; ওভারলোডেড গাড়ি আটক করলো মঙ্গলকোট থানার পুলিস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লার নেতৃত্বে মঙ্গলকোটের লোচনদাস সেতুতে নজরদারি চালানো হয়। ছিলেন পরিবহন বিভাগের আধিকারিকরা এবং স্থানীয় পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে আটক করা হয় ৪ টি ওভারলোডেড গাড়ি।
ওইসমস্ত গাড়িগুলির মালিকদের সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে বলে জানা যায়। বুধবার রাতে মঙ্গলকোটের লোচন দাস সেতুতে অভিযান চালিয়ে যে চারটি গাড়ি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে দুটি ধান বোঝাই গাড়ি, একটি পাথরবোঝাই ডাম্পার ও একটি বালি বোঝাই লরি।প্রত্যেকটি গাড়িই ওভারলোডেড অবস্থায় ছিল। এই অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

Post a Comment