রত্নার ভয়ে পুলিশের দ্বারস্থ বৈশাখী
দি নিউজ লায়ন; রত্নার ভয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৈশাখী। তার অভিযোগ, রত্নাদেবী তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি দিয়েছেন। এক সংবাদমাধ্যমের মাধ্যমে রত্না চট্টোপাধ্যায় তাঁকে এহেন হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, রত্নাদেবী এখন বিধায়ক হয়েছেন। প্রশাসনের ক্ষমতা রয়েছে তাঁর হাতে। ফলে তিনি আতঙ্কিত।
তাই তিনিপুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে এই বিষয়ে অভিযোগপত্র পাঠিয়েছেন বৈশাখীদেবী। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। শুধু এটাই প্রথম নয়, অভিযোগপত্রে একাধিক ঘটনার উল্লেখ করেছেন বৈশাখীদেবী।
Post a Comment