মুখ্যমন্ত্রীর শোক বার্তা নিয়ে প্রয়াত অতুল রায়ের বাড়িতে এলেন অরূপ বিশ্বাস - The News Lion

মুখ্যমন্ত্রীর শোক বার্তা নিয়ে প্রয়াত অতুল রায়ের বাড়িতে এলেন অরূপ বিশ্বাস

 


দি নিউজ লায়ন;   প্রয়াত অতুল রায়ের বাড়িতে এলেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। গত ৯ জুন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারী নার্সিংহোমে মৃত্যু হয় কেপিপি প্রেসিডেন্ট অতুল রায়ের। তার পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই অতুল রায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। 


শিলিগুড়ি দুটি নার্সিংহোমে তার চিকিৎসা চলে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। অতুল রায়ের মৃত্যুর খবর পেয়ে টুইট করে শোকবার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতুল রায় দীর্ঘদিন ধরে কেপিপি পার্টির সাথে যুক্ত ছিলেন। বহু আন্দোলনের সাক্ষী ছিলেন তিনি। পৃথক দল হলেও রাজনৈতিক মতাদর্শ কিছুটা হলেও মিলছিল তৃণমূল কংগ্রেসের সাথে। সেই সুবাদেই তৃণমূল নেত্রীর সাথে সুসম্পর্ক তৈরি হয়েছিল। 


বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সামনে থেকেই সমর্থন করেছেন তিনি। তাই তার পরিবারের প্রতি দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস তথা বর্তমান রাজ্য সরকার। সেই কারণেই সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস কে শোক বার্তা দিয়ে পাঠান অতুল রায়ের বাড়িতে। এদিন দুপুরে অরূপ বিশ্বাস শিব মন্দিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়িতে তার পরিবারের সাথে দেখা করলেন। এদিন প্রয়াত অতুল রায়ের স্ত্রী মেনকা রায় ও ছেলে অমিত রায়ের সাথে দেখা করেন এবং মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছেন বলে তার পরিবার কে জানান। 


পাশাপাশি এদিন অরূপবাবু শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বস্ত করেন। তবে এদিন অরূপ বিশ্বাস অতুল রায়ের পরিবারের সাথে দেখা করার পরে জানান, আমরা খুব বেদনাদায়ক অতুলবাবুর সাথে আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। তৃণমূল নেত্রীর সাথে খুবই সুসম্পর্ক ছিল তার। সব সময় অতুল বাবু আমাদের সঙ্গে থেকেই কাজ করেছেন এবারের নির্বাচনেও তিনি আমাদের সাথে ছিলেন। এই ভয়ঙ্কর মহামারী কোরোনাতে তার মৃত্যু হয়েছে।


 কয়েকদিন ধরেই আসার কথা ছিল কিন্তু বারবার ফ্লাইট বাতিল হওয়ার করার কারণে আসতে পারছিলাম না আজও ফ্লাইট এর কিছুটা সমস্যা হয়েছিল। অতুলবাবুর যখন নার্সিংহোমে ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বারবার করে খোঁজ নিয়েছেন। তিনি তার পরিবারের সাথে ও যোগাযোগ রেখেছিলেন। আর আজকে শোক বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.